শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

পবিত্র ঈদুল ফিতরের দিনও চলছে স্বপ্নের মেট্রোরেল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের দিনও চলছে স্বপ্নের মেট্রোরেল। যদিও ঈদের দিনে মেট্রোরেল চলাচলের সময়ের পরিবর্তন আনা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) মেট্রোরেল চলছে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অফিস আদেশে আরও বলা হয়- ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও- এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে শুধু ঈদুল ফিতরের দিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

এছাড়া ২২ এপ্রিল ঈদ হওয়া সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে আবারও সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর