শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পাকিস্তানে পাল্টা হামলা আফগানিদের, ১৯ সেনা নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান বাহিনীর হামলার জবাবে তাদের বাহিনী পাকিস্তানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চলিয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শনিবার দেওয়া ওই বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে পাকিস্তানের নাম উল্লেখ করেনি, তবে বলেছে হামলাগুলো ‘হাইপোথেটিক্যাল লাইন’ বা কাল্পনিক সীমান্ত রেখার বাইরে পরিচালিত হয়েছে।

আফগান কর্তৃপক্ষে ‘হাইপোথেটিক্যাল লাইন’ শব্দটি সাধারণত পাকিস্তানের সঙ্গে বিতর্কিত সীমান্ত বোঝাতে ব্যবহার করে। মন্ত্রণালয় জানিয়েছে, হাইপোথেটিক্যাল লাইনের বাইরে কয়েকটি স্থানে যেখানে শত্রুদের অবস্থান রয়েছে এবং গোপনস্থান হিসেবে ব্যবহার হয়, হামলায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

পাকিস্তানে অভ্যন্তরে হামলা চালানো হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারাজমি বলেন, আমরা এটিকে পাকিস্তানের অঞ্চল হিসেবে বিবেচনা করি না, তাই আমরা অঞ্চলটির মালিকানা নিশ্চিত করতে পারি না, তবে এটি হাইপোথেটিক্যাল লাইনের বিপরীত দিকে ছিল।

এদিকে এই হামলায় ১৯ জন পাকিস্তানি সৈনিক নিহত হয়েছে বলে দাবি করছে আফগান ও ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।  তবে পাকিস্তান কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়। আফগানিস্তান সেই সময় করে, পাকিস্তানি হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর