শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানে পুলিশ ও ইমরান খানের সমর্থকদের সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশ ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিবিসিতে স্থানীয় সাংবাদিক ফারহাত জাভেদের পাঠানো কিছু ভিডিওতে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে। তাদের চিৎকার করতে শোনা যাচ্ছে। সেইসাথে সেখানে গুলির শব্দও শোনা যাচ্ছে।

এদিকে, পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে ১৪৬টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্যে ৬০টিতে জয়ী কারাবন্দি ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

এদিকে, নওয়াজ শরিফের নওয়াজ শরিফের পাকিস্তানি মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে ৪৩টি। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তানি পিপলস পার্টি (পিপিপি) পিপিপি পেয়েছে ৩৭টি আসন। বাকি দলগুলো পেয়েছে মোট ৬টি আসন।

দেশটির গণমাধ্যম বলেছে, বৃহস্পতিবারের নির্বাচনে মোট ২৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বেসরকারিভাবে এখন পর্যন্ত ১৪৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখনও ১১৯টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। আর স্থগিত করা হয়েছে একটি আসনের নির্বাচন।

নির্বাচনের এক সপ্তাহ আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৩৩ বছরের জেল সাজা পায়। এর পরেও ইমরান খান ও তার দল পিটিআই এই নির্বাচনী প্রতীক ছাড়াই এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনে অংশ নেন এবং বেশিরভাগ নির্বাচনী এলাকায় তারাই এগিয়ে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর