শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত তিন শিশু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শাওয়াল তহসিলের মান্দোকাই গ্রামে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ছাড়া বিস্ফোরণে আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি সূত্রে বলা হয়েছে, ওই এলাকায় একটি ভলিবল টুর্নামেন্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

সূত্রটি জানায়, এদিন বিকেলে মান্দোকাই গ্রামে কয়েকজন যুবক ও শিশু ভলিবল ম্যাচ দেখতে যাচ্ছিল। পাহাড়ি পথে না গিয়ে তারা একটি শর্টকাট পথ ধরে যাওয়া শুরু করে। পথে এক শিশু অজ্ঞাত দুর্বৃত্তদের বসানো ল্যান্ডমাইনে পা রাখলে বড় ধরনের এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়।

নিহতরা হলেন- নকিবুল্লাহ, নূর মোহাম্মদ ও ফখরুদ্দিন। আহত ব্যক্তির নাম হাকিমুল্লাহ।
আহত শিশুকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

সূত্র : ডন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর