শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ প্রধান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পাকিস্তানে শুক্রবার দুটি পৃথক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এই দুই হামলার বিষয়ে গুতেরেসের প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘পাকিস্তানে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তাতে ৫২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আমরা এর কঠোর নিন্দা জানাই। এক্ষেত্রে দায়ী ব্যক্তিদের অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

মুখপাত্র বলেন, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এই হত্যাযজ্ঞ চালানো হয়। এদিক থেকে ঘটনাটি আরো বেশি জঘন্য হয়েছে। শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্য করে কোনো হামলা চালানো আরও বেশি ভয়ংকর।

পাকিস্তান পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় ধর্মীয় এক সমাবেশে বিস্ফোরণে ৫২ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়।

ইসলাম ধর্মের নবী মুহাম্মাদের জন্মদিন ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য লোকজন একত্রিত হওয়ার সময় বিষ্ফোরণটি ঘটানো হয়। এটিকে একটি আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদের ভিতরে পৃথক এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়। খবর সিনহুয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর