শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পিরোজপুরে এনজিও মালিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

পিরোজপুরের নেছারাবাদে দেনা-পাওনার চাপে বিধান চন্দ্র মিস্ত্রী (৪৫) নামে সোনালী সঞ্চয় ও ঋণদান এনজিও মালিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বুধবার বিকেলে তার বাড়ির পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া পায়। বিধান মিস্ত্রী মাদ্রা গ্রামের সতিন্দ্র মিস্ত্রীর পুত্র। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
মাদ্রা গ্রামের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সদানন্দ মন্ডল জানান, বিধান মিস্ত্রী আরামকাঠি সঞ্চয় সমিতিতে মাঠ কর্মী হিসেবে কাজ করা অবস্থায় নিজে একটি সমিতি পরিচালনা করতেন। তাছাড়াও একাধিক সদস্যদের সাথে তার দেনা পাওনা আছে।

তিনি আরো বলেন, তার কর্মস্থলের মালিক আরামকাঠি সমিতির রহমত মিয়ার সাথে লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয় এবং বিধানকে কিছু দিন আগে আটকে রেখে অপদস্ত করায় তিনি মানষিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

এ বিষয়ে আরামকাটি সমবায় সমিতির ম্যানেজার শাকিল আহমেদ কালবেলাকে জানান, তার সাথে পূর্বে বেশি টাকার লেনদেন থাকলেও বর্তমানে ১ লক্ষ টাকার কাছাকাছি লেনদেন আছে। অন্যান্য টাকা পাওনা থাকলে লেজার সিট দেখে বলতে হবে।

এলাকাবাসীরা জানান, বিধানের নিজের সমিতিতে সদস্যদের জমা করা সঞ্চয়ের পাওনা টাকা ফেরত দেয়ার চাপে হয়তো আত্মহত্যা করতে পারে। এছাড়াও তার কাছে সমিতির গ্রাহকরা প্রায় ৪০ লক্ষ টাকা পায় বলে জানিয়েছে স্থানীয়রা।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহিন বলেন, বিধানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ইউডি মামলা রেকর্ড করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর