শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পেন্টাগনের গোয়েন্দা প্রধানসহ ৩ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলো ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯১ টাইম ভিউ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধানসহ আরও দুই জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। শুক্রবার (২২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন তিনজন মার্কিন কর্মকর্তা। তবে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেয়া লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুজকে পদ থেকে সরানোর কারণ জানা যায়নি।

এক মার্কিন কর্মকর্তা জানান, নৌ রিজার্ভের প্রধান এবং নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের কমান্ডারকেও অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা কোন কারণে অপসারণ করা হয়েছে— সে বিষয়ে তারাও কিছু জানেন না।গোয়েন্দা বিষয়ক সিনেট সিলেক্ট কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার বলেন, এই বরখাস্তের ঘটনা আবারও প্রমাণ করছে ট্রাম্প প্রশাসন গোয়েন্দা তথ্যকে জাতীয় সুরক্ষার উপকরণ হিসেবে না দেখে আনুগত্য যাচাইয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তার মতে, এটি জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত।বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সঙ্গে দ্বিমত পোষণকারী সামরিক, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ এই পদক্ষেপ।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক জেনারেল টিমোথি হগ এবং হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের ডজনেরও বেশি কর্মীকে বরখাস্ত করেন। সূত্র: রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর