শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

প্রধান মিত্র মুখ ফিরিয়ে নেয়ায় বিপাকে ট্রুডোর দল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

হঠাৎ বিপাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। বুধবার (৪ সেপ্টেম্বর) সমর্থন সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে লিবারেল পার্টির প্রধান মিত্র জগমিৎ সিংয়ের দল নিউ ডেমোক্র্যাট পার্টি (এনডিপি)। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

লিবারেল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করে আসছিল বামপন্থী দলটি। ২০২২ সালে লিবারেল-এনডিপি চুক্তি অনুযায়ী ট্রুডো সরকারের যেকোনো বিলে সমর্থন দিতো এনডিপি। তবে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে বিরোধ বাড়তে থাকে দুই দলের। বিশেষ করে মূল্যস্ফীতি ও আবাসন সংকট নিয়ে চাপে পড়ে জাস্টিন ট্রুডো প্রশাসন। লিবারেলদের ‘স্বার্থপর’ আখ্যা দেন জগমিৎ সিং।

২০২৫ সালের অক্টোবরে নির্বাচন আয়োজনের কথা কানাডায়। তবে এবার অনাস্থা ভোটে হেরে গেলে আগাম নির্বাচন হতে পারে দেশটিতে। নির্বাচনের জন্য তৈরি এনডিপি, এমন মন্তব্য করেছেন দলটির নেতা জগমিৎ সিং। অন্যদিকে, বিভিন্ন জরিপে দেখা যায় ভাটার দিকে ৫২ বছর বয়সী ট্রুডোর জনপ্রিয়তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর