শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

প্রবল তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, দুই হাজার ফ্লাইট বাতিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। সেই সঙ্গে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে- এমন ফ্লাইটের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৪ শতাধিক। ফলে চরম বিপাকে পড়েছে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা।

বাতিল ও বিলম্বিত ফ্লাইটগুলোর ৪০ শতাংশই মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়সের রাজধানী শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের। বাকি ৬০ শতাংশ ফ্লাইট দেশটির দক্ষিণাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য কলোরাডোর রাজধানী ডেনভার এবং উইসকনসিনের মিলওয়াউকি শহরের বিমানবন্দরগুলোর।

প্রবল তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে, ফলে সেসব অঞ্চলে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে। বাড়তি এই চাহিদা মেটাতে গিয়ে হিমসিম খাচ্ছে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ইলিনয়স, কলোরাডো, উইসকনসিন, আরাকানসাসসহ মধ্য ও দক্ষিণাঞ্চলী বিভিন্ন রাজ্যের বহু এলাকায় শুক্রবার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর অন্তত আড়াই লাখ বাড়ি ও ব্যবসাকেন্দ্র বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এসব বাড়ি ও ব্যবসাকেন্দ্রগুলোর এক তৃতীয়াংশই শিকাগো শহরের।

এদিকে আরাকানসাসের বেশ কিছু অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টিও হয়েছে। অঙ্গরাজ্যটির কিছুকিছু এলাকায় এখনও ঘণ্টায় ৭৪ মাইল বেগে হাওয়া বইছে বলে জানিয়েছে সিএনএন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর