শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ফতুল্লার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) ভোরে মাহমুদপুর বটতলা এলাকার এক ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। তারা হলেন- মৃত নুর মিয়ার স্ত্রী নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকিস বেগম (৪০)। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামে। তারা স্থানীয় গোলাপ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।স্থানীয়রা জানান, নিহত মা ও মেয়ে ভাড়া থেকে স্থানীয় লোকজনের বাসাবাড়িতে কাজ করতেন। কোনো আত্মীয়-স্বজন তাদের খোঁজ নিত না। বাড়িওয়ালা গোলাপ মিয়া কুমিল্লায় বসবাস করেন। বাড়িটিতে বিদ্যুতের সংযোগ নেয়া হয়েছে পুরাতন টুকরো-টুকরো তার দিয়ে। এতে বিদ্যুতের তারের লিকেজ থেকে বাড়ি লোহার খুঁটি বিদ্যুতায়িত হয়ে পারে।

ভোরে বৃদ্ধ মা নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় সেই খুঁটিতে হাত লাগলে চিৎকার দিয়ে ওঠে। এ সময় মেয়ে বিলকিস বেগমও মাকে বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আশপাশের লোকজন গিয়ে বিদ্যুতের সংযোগের তার বিচ্ছিন্ন করে তাদের মরদেহ উদ্ধার করেন।

এই ঘটনায় এলাকাবাসী বাড়িওয়ালা গোলাপ মিয়ার অবহেলাকে দায়ী করছেন। তারা গোলাপ মিয়াকে আইনের আওতায় আনার দাবিও জানান।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের আত্মীয় পরিচয় দিয়ে কয়েকজন এসে বলছেন তারা মামলা করবে না, তাই বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি চান তারা। তবে এলাকাবাসী এই মৃত্যুর জন্য বাড়িওয়ালাকে দায়ী করে তাকে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর