শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফিলিস্তিনিদের ৪০৪ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মঙ্গলবার ফিলিস্তিনিদের জন্য ৪০৪ মিলিয়ন ডলার নতুন মার্কিন সহায়তা ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি মার্কিন সমালোচকসহ অন্যান্য দেশকেও গাজার মানবিক সংকট মোকাবেলায় অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জর্দানে একটি জরুরি সাহায্য সম্মেলনে ঘোষিত এই সাহায্যের পর গাজা, পশ্চিম তীরসহ ওই পুরো অঞ্চলে ফিলিস্তিনিদের জন্য যুক্তরাষ্ট্রের মোট অবদান দাঁড়াবে ৬৭৪ মিলিয়ন ডলারে।

ব্লিনকেন জানান, ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের আহ্বানের মাত্র এক-তৃতীয়াংশের অর্থায়ন হয়েছিল।

২.৩ বিলিয়ন ডলারের ঘাটতি ছিল।
মার্কিন শীর্ষ কূটনীতিক জর্দানে একটি জরুরি সহায়তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীন ও রাশিয়ার দিকে সম্ভাব্য ইঙ্গিত করে বলেন, ‘কেউ কেউ গাজার ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যার মধ্যে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে এমন দেশগুলো খুব কম বা কিছুই দেয়নি। এখন সময় সবার, প্রত্যেকের, এগিয়ে যাওয়ার। যারা ইতিমধ্যে দিয়েছেন, উদারভাবে দিয়েছেন, তারা আরো বেশি দিন।
এদিকে ব্লিনকেন উল্লেখ করেননি কিভাবে যুক্তরাষ্ট্র সহায়তা প্রদান করবে। তবে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় দাতা ওয়াশিংটন বিশ্ব খাদ্য কর্মসূচি ও বেসরকারি সাহায্য গোষ্ঠীর ওপর নজর দিয়েছে। অন্যদিকে মার্কিন কংগ্রেস ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএতে অবদান নিষিদ্ধ করেছে। ইউএনআরডাব্লিউএর দীর্ঘ সমালোচক ইসরায়েল জানুয়ারিতে অভিযোগ করেছিল, সংস্থাটির বেশ কয়েকজন কর্মী ৭ অক্টোবর হামাসের হামলায় অংশ নিয়ে থাকতে পারে।

সংস্থাটি অভিযুক্ত কর্মীদের বরখাস্ত করেছে এবং তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর