শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফ্যাসিস্ট যেন সংসদে ফিরতে না পারে সেই সুপারিশ করেছি: ড. বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১০ টাইম ভিউ

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমাদের রাজনৈতিক অঙ্গণকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। আর রাজনৈতিক অঙ্গণকে পরিচ্ছন্ন করতে হবে। ওই দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) কুমিল্লার বার্ডে ময়নামতি মিলনায়তনে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। পরে সাংবিদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।তিনি বলেন, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে। তিনি বলেন, জুলাই গণ-আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের কথা মাথায় রেখেই আমরা একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কার সুপারিশ করেছি।

প্রাইভেটকারের ধাক্কায় ফাটল ওয়াসার পাইপ, তলিয়ে গেল দোকানপ্রাইভেটকারের ধাক্কায় ফাটল ওয়াসার পাইপ, তলিয়ে গেল দোকান তিনি আরও বলেন, ১৫০ টি মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতির নির্বাচনে হয়েছে তার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছি। এ ছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।

ড. বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশন একটি স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে যেন প্রয়োজনীয় আসন বিন্যাস হবে প্রস্তাব করেছি। এর মধ্যে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকাও হতে পারে। তিনি অত্র এলাকার শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের পরিবর্তন আনতে সেন্টার অব অ্যাক্সিলেন্স স্থাপনে প্রয়োজনীয়তা ও বাস্তবানের প্রস্তাব করেন।

সেমিনারে কার্যপত্র প্রণয়ন উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য, হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।সেমিনারে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রবীন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এ ছাড়া কারিগরি মতামত দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ-সভাপতি অ্যাড. কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাড. মোতালেব হোসেন মজুমদার।

কুমিল্লাবাসী বঞ্চনা প্রতিকারে ঐক্যবদ্ধ হউন-সোচ্চার হউন এই শ্লোগানে কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলার বিশিষ্টজনেরা সেমিনারে অংশ নেন। সেমিনারে আধুনিক কুমিল্লা সিটি করপোরেশনে এবং জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর