শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বকশীগঞ্জে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৩২ টাইম ভিউ

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর পরকীয়ার জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গারো পাহাড়ের চূড়া থেকে মারাত্মক আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোরে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, লাউচাপড়া ডুমুরতলা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে জামাত আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) তার পরিবার নিয়ে বসবাস করেন।

শুক্রবার সকালে ইসমাইল হোসেনের ঘরের মেঝে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় অন্যান্য বাসিন্দারা। কিন্তু ইসমাইল হোসেনকে না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। তবে ইসমাইলকে কোথায়ও না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের পাশের গারো পাহাড়ের চূড়ায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এরপর ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীর পরকীয়ার জের ধরে স্বামী ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও ভাগ্নে মোছা মিয়াকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর