শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বগুড়ার আদমদীঘিতে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৪ টাইম ভিউ

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিস ও সান্তাহার পৌর যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত দুইটি নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন (৬০), পিতা মৃত রহিম সরদার, গ্রাম: কায়েতপাড়া এবং আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু আলী (২৬), পিতা: আব্দুল জলিল, গ্রাম: ডহরপুর।

গতকাল শনিবার (২৪ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার সূত্র ধরে গত শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া ও গোড়গ্রাম এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর