শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

নদ নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

বন্যা নিয়ন্ত্রণ রক্ষা বাঁধ না থাকায় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ীর লোকালয় প্লাবিত হয়েছে। এতে কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে যান চলাচল।

এছাড়া কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের সবকটি নদীর পানি বিপৎসীমার ওপরে। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার চর ও নিম্নাঞ্চল।

মহারশি, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানিতে শেরপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। নালীতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নিম্নাঞ্চলের ৪০টি গ্রামের মানুষ তিন দিন ধরে দিন কাটাচ্ছে পানিবন্দি অবস্থায়।

অন্যদিকে ভারি বৃষ্টি থেমে যাওয়ায় সুনামগঞ্জ ও সিলেটে নদ-নদীর পানি আর বাড়েনি। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। তবে এখনও নিমজ্জিত নিম্নাঞ্চল।

তবে, নদীর পানি হাওরে প্রবেশ অব্যাহত থাকায় হাওরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থাতেই রয়েছে। এখনও জলমগ্ন তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ জামালগঞ্জ, সদরসহ অধিকাংশ উপজেলার হাওরাঞ্চলের বাসিন্দারা। পানিবন্দি দিন কাটাচ্ছেন অন্তত ২ লাখ মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর