শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বরিশালে ৩ দিনে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

বরিশালে গত তিন দিনে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরইমধ্যে তাদের সবাইকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রনয় রায় বুধবার (২৪ জুলাই) জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের চার থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেছেন।

এসব মামলায় বুধবার বিকেল পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে বরিশাল জেলা পুলিশের সুপার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, বাকেরগঞ্জ ও বানারীপাড়া থানায় দায়ের করা দুটি নাশকতার মামলায় এ পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সাত মামলায় ১১২ জন এজাহারভুক্ত এবং তিন হাজারের বেশি লোককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর