শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করলো ভারতীয়রা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকা দিয়ে ভারতে সুপারি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ৪৮ বিজিবির নিয়ন্ত্রণাধীন মিনাটিলা সীমান্ত পিলার ১২৮২/৭-এস দিয়ে সুপারি আনতে মারুফসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করে।

তারা ভারতের ৬০ গজ অভ্যন্তরে খাসিয়াদের সুপারির বাগানে প্রবেশের পর তাদের সঙ্গে বাগবিতাণ্ডার এক পর্যায়ে ভারতীয় খাসিয়া এক নাগরিক একনলা গাঁদা বন্দুক দিয়ে এক রাউন্ড গুলি করেন। এ সময় কিশোর মারুফ গুলিবিদ্ধ হয়। সঙ্গীরা তাকে নিয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে এলে পরিবারের লোকজন তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করে বিজিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সূত্রে ভারতের অভ্যন্তরে ফায়ারের ঘটনার বিষয়টি জানতে পেরে দেড় কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিজিবি মিনাটিলা বিওপির পক্ষ থেকে ভারতের বিএসএফ রংটিলা বিওপির কাছে প্রতিবাদ জানায়। পরে বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে আইনের আওতায় আনার জন্য বলা হয়।

এর আগে গত সোমবার ভোররাত ৪টার দিকে তামাবিল সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে চিনি আনতে প্রবেশ করে ১৩ বাংলাদেশি।ভারতের একটি চিনির গুদাম থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এর দুই দিন পর গত বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ভারতের বিএসএফ। তাদের স্থানীয় ডাউকি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর