সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা রাতেই রাজধানীসহ ১৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী শিক্ষার্থীদের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা

দেশের আরও চারটি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ এ। রোববার (৩ মে) ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) এর বরাত দিয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য জানিয়েছেন।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৮৪টি। এর মধ্যে গোল্ড ক্যাটাগরির ১৪৪, প্লাটিনাম ১২১, সিলভার ১৫ ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া, ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

এদিকে, শীর্ষ ১০০টি পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেই রয়েছে ৬৮টি। দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তানে রয়েছে সাতটি ও তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ায় রয়েছে ছয়টি।

নতুন করে গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেট পাওয়া কারখানাগুলো হলো- চট্টগ্রামের পাহাড়তলী টেক্সটাইল লিমিটেড, গাজীপুরের ওয়েলডান অ্যাপারেল লিমিটেড, সাভারের এভারব্রাইট সোয়েটার লিমিটেড ও গাজীপুরের সিয়াম কম্পিটরাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর