শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই : রাষ্ট্রদূত পিটার হাস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৬০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বাংলাদেশের নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমরা যা সমর্থন করি তা হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে দেবে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে, কিন্তু আওয়ামী লীগ তাদের এই দাবি সমর্থন করছে না। এই পরিস্থিতিতে আপনাদের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই। এটা রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণ করতে হবে। আমরা কেবল অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং কোনো সহিংসতা ছাড়া নির্বাচনকে সমর্থন করি।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আমি অন্যান্য রাজনৈতিক দল, মিডিয়া আউটলেট, সুশীল সমাজ, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করেছি। বিভিন্ন অংশীদারদের সঙ্গে আমি যে বৈঠক করেছি এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সঙ্গে এই বৈঠক।

তার দাবি, প্রতিটি মিটিংয়ে আমি একই বার্তা পুনরাবৃত্তি করেছি এবং এটি আমাদের মার্কিন নীতি যে আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, কারও পক্ষ থেকে কোনো সহিংসতা ছাড়া নির্বাচনকে সমর্থন করি।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার ভূমিকা রয়েছে উল্লেখ করে পিটার বলেন, আমরা বিশ্বাস করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার ভূমিকা রয়েছে। সরকারের ভূমিকা আছে, মিডিয়ার ভূমিকা আছে, অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিচার বিভাগ, সিকিউরিটি ফোর্সেস (নিরাপত্তা বাহিনী) এবং অবশ্যই ভোটারদের ভূমিকা আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের প্রত্যেককে তাদের ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেছিলেন, আমি আবারও বলেছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না এবং আমরা যা সমর্থন করি তা হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে দেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর