শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বাঘের সঙ্গে লড়াই, যেভাবে বেঁচে ফিরলেন রেজাউল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের সাথে রীতিমতো লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন রেজাউল ইসলাম পাইক। শনিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলীর খাল নামক স্থানে তিনি বাঘের আক্রমণের গুরুতর আহত হন।

আহত মো. রেজাউল ইসলাম পাইক (৪৮) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত সুরত পাইকের ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.কে.এম ইকবাল হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোন অনুমতি (পাশ পারমিট) না নিয়েই রেজাউল পাইক শনিবার সকালে সুন্দরবনের ট্যাংরাখালী থেকে ১ কিলোমিটার পূর্বে ছবেদ আলীর খাল এলাকায় তার বাড়ির জন্য জ্বালানি কাঠ আনতে যান। একপর্যায়ে বেলা ১২টার দিকে রেজাউলকে একা পেয়ে একটি বাঘ আক্রমণ করে তার উপর। এসময় তার গলায় কামড় দেয় বাঘটি।

রেজাউল প্রাণপণ চেষ্টা করে বাঘের সাথে লড়াই করেন। একপর্যায়ে তার হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে কোপ দিলে বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বন থেকে কোনমতে বাড়ি ফিরে আসেন তিনি।

রেজাউলের পারিবার সূত্রে জান গেছে, তিনি শ্রবণ প্রতিবন্ধী। বর্তমানে নিজ বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর