সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা রাতেই রাজধানীসহ ১৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী শিক্ষার্থীদের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬১ টাইম ভিউ
বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান

মঞ্চে গিটার হাতে যার দাপুটে উপস্থিতি লাখো ভক্তের হৃদয়ে কম্পন ধরায়, সেই নগরবাউল জেমসকে এবার দেখা গেল এক ভিন্ন রূপে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গুরু জেমস তাঁর ছোট ছেলে জিবরান আনামকে অত্যন্ত মমতা ও যত্বের সাথে ড্রামসের খুঁটিনাটি শেখাচ্ছেন।

ভিডিওটিতে দেখা যায়, গিটার ফেলে ড্রাম স্টিক হাতে নিয়ে পুত্র জিবরানকে তা ধরার কৌশল শেখাচ্ছেন বাবা জেমস। গুরুর এমন ঘরোয়া এবং স্নেহমাখা ভঙ্গি দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই জেমসের উত্তরসূরি নিয়ে ইতিবাচক মন্তব্যের জোয়ার বয়ে যাচ্ছে।  নেটিজেনদের অনেকে প্রত্যাশা করছেন যে, বাবার উপযুক্ত শিষ্য হিসেবে জিবরান ভবিষ্যতে একজন বড় মাপের মিউজিশিয়ান হয়ে বিশ্ব জয় করবে।

প্রাসঙ্গিক তথ্যমতে, জেমস ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। নামিয়া জেমসের তৃতীয় স্ত্রী, যিনি যুক্তরাষ্ট্রে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। বাবা ও ছেলের এই বিশেষ মিউজিক্যাল মুহূর্তটি বর্তমানে নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর