সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হন। শনিবার (৩০ আগস্ট) বিকেল পর্যন্ত নিহতের মরদেহ ভারতের ভেতরে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাটের আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। তবে তাদের বিস্তারিত তথ্য পাওয়াস্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন যুবক সীমান্ত এলাকায় প্রবেশ করলে বিএসএফ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। তার মরদেহ সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে পড়ে আছে।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা গেছে। মরদেহ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।