শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিজয় দিবসে যশোরে জেলা জামায়াতের আলোচনা সভা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াতে ইসলাম। গত সোমবার ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে স্থানীয় যশোর পার্কভিউ কমিউনিটি সেন্টারে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক নুর-ই আলা নুর মামুনের সঞ্চালনায় যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূল বলেন

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল নির্যাতিত-নিপিড়ীত মানুষের মুক্তি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন । স্বাধীনতার ৫৪ বছরে শাসকের পর শাসক পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তার একটি মাত্র কারণ, রাষ্ট্র এবং সমাজের অসৎ ও নীতিহীন নেতৃত্ব। তাই সমাজ ও রাষ্ট্র হতে সকল প্রকার

অনিয়ম,ঘুস,দূর্নীতি,টেন্ডারবাজী,সন্ত্রাস ও অপরাজনীতি অবসান করে যদি সৎ ও খোদা ভীরু নেতৃত্ব কায়েম করা যায় তাহলেই কেবল বৈষম্যহীন ও জন কল্যাণমূলক রাষ্ট গঠন করা সম্ভব। তিনি এ সময় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আবু জাফর,জেলা সহকারী সেক্রেটারী, অধ্যাপক গোলাম কুদ্দুস,অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজ ও এ্যাড. শফিকুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর