অনলাইন ডেক্স : ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিক্সা চালকের (১৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল ১১টার উপজেলার ধারা ইউনিয়নের শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নুর জামান অন্তু । সে ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অটোরিক্সা চালিয়ে বাড়ি ফিরে শনিবার (১২ আগস্ট) রাতে নির্ধারিত জায়গায় অটো চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দেন অন্তু। আজ সকালে বৃষ্টির মাঝে ওই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।