সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা রাতেই রাজধানীসহ ১৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী শিক্ষার্থীদের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১ টাইম ভিউ
বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের

ইরানকে ঘিরে আমেরিকা-ইসরায়েল যুদ্ধের জেরে আরোপিত সব ধরনের বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার (২ মে) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানায়, আমিরাতের আকাশসীমায় সব ধরনের ফ্লাইট কার্যক্রম এখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। নিরাপত্তা ও পরিচালনাগত পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর আকাশসীমার আংশিক ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরে মার্চ মাসে ধাপে ধাপে ফ্লাইট চালু করা হলেও বিভিন্ন বিধিনিষেধ বহাল ছিল। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের বিঘ্ন ঘটে। ইরানের পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ আকাশসীমা বন্ধ হয়ে যায়। এতে ইউরোপ ও এশিয়ার মধ্যে দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনায় সমস্যা দেখা দেয়।

এই আমিরাতসহ অন্তত আটটি দেশ আংশিক বা পুরো আকাশসীমা বন্ধ রাখে। এর ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হয় ও  বিমান সংস্থাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। দেশটির প্রধান বিমান চলাচল কেন্দ্র দুবাই ও আবুধাবিতে কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি এতদিন।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করে। এর প্রেক্ষিতে এখন পুরোপুরি আকাশসীমা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর