শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলে বিমান বিধ্বস্তে ২৮ নারীসহ ৬২ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

জিলের সাও পাওলোয় বিমান দুর্ঘটনায় নিহত ৬২ জনের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে ফ্লাইট ডাটা রেকর্ডার বা ব্ল্যাকবক্স। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শনিবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে উদ্ধারকর্মীরা। দুই ইঞ্জিনের বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল ভোপাস এয়ারলাইন্স। এটি ব্রাজিলের ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, দুর্ঘটনাস্থলের আশপাশেই সবার মরদেহ মিলেছ। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ২৮ জন নারী।

দেশটির সিভিল এভিয়েশন এজেন্সি জানিয়েছে, বিমানটি পরীক্ষা নিরীক্ষার পরই চালানোর অনুমতি দেয়া হয়। দুর্ঘটনার আগে বিমানে ত্রুটি বা বিরূপ আবহাওয়ার কোনো খবর জানাননি পাইলট। এ ঘটনায় তদন্ত চলছে।

উল্লেখ্য, শুক্রবার ব্রাজিলের পারানা থেকে সাও পাওলো যাওয়ার পথে বিধ্বস্ত হয় এয়ারলাইন-ভোয়েপাস-এর বিমানটি। ভিনহেদো শহরের আবাসিক এলাকায় আছড়ে পড়ে বিমানটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর