শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভরণপোষণে বিরক্ত হয়ে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

মাসে মাসে মাকে ওষুধ কিনে দেয়ার জন্য টাকা খরচসহ নানা কারণে মাকে বোঝা মনে হয়েছিল ছেলের। আর এই বোঝা কমিয়ে ফেলতে পরিকল্পিতভাবে নিজের মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। পরে পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করে।

শুক্রবার (১৩ জুলাই) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর থেকে পুলিশ অভিযুক্ত ছেলে যতিশ বালাকে গ্রেফতারের তিনি পুলিশের কাছে তার মাকে হত্যার কথা স্বীকার করেন।

শুক্রবার রাতে এক প্রেস ব্রিফিং পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, নিহত জুতিকা বালা (৫০) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী। বৃহস্পতিবার রাতে  তাকে ঘরের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে যতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে যতিশ পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।

পুলিশের কাছে অভিযুক্ত যতিশ স্বীকারোক্তিতে বলেন, দীর্ঘদিন যাবত আর্থিক নানা সংকট ছিল তাদের। এর মধ্যে মাসে মাসে তার মায়ের জন্য ওষুধ কিনতে বেশ টাকা খরচ হতো। এ ছাড়ারও পরিবারে নানা কলহ ছিল। এসব কারণে তার মায়ের উপর তার ক্ষোভ ছিলো। তাই পূর্বপরিকল্পিকভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে যতিশ।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী  নারায়ন বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর