শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভারতে আসার পথে ‘ইজরায়েলি জাহাজ’ ছিনতাই, দায় স্বীকার হুথির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১২৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আসার পথে লোহিত সাগরে ছিনতাই করা হয়েছে আস্ত একটি পণ্যবাহী জাহাজ। রোববার এমনি দাবি করেছে ইজরায়েল। এই ঘটনার জন্য ইজরায়েল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথিকে দায়ী করছে। তবে কেবল হুথি নয়, এর নেপথ্যে ইরানেরও হাত রয়েছে বলে মনে করছে নেতানিয়াহুর প্রশাসন।

ইজরায়েলের দাবি, ব্রিটেনের একটি সংস্থার মালিকানাধীন ওই জাহাজ জাপানের একটি সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত। ‘গুরুত্বপূর্ণ’ সামগ্রী নিয়ে জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে তারা। জাহাজে ছিলেন ২৫ জন কর্মী। এই ২৫ জন ইউক্রেন, বেলারুশ, মেক্সিকো-সহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গিয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছে হুথি। জাহাজ ছিনতাই করার বিষয়টি স্বীকার করে তারা জানিয়েছে, একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজকে দক্ষিণ লোহিত সাগরে ‘বাজেয়াপ্ত’ করা হয়েছে। যদিও ইজরায়েলের পাল্টা দাবি, জাহাজটি তাদের নয়। জাহাজে ইজরায়েলের কোনও নাগরিকও ছিল না। হুথির এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজে থাকা ২৫ জন কর্মীকে ইসলামিক নীতি এবং আদর্শ অনুযায়ী তাদের হেফাজতে রাখা হবে।

এই ঘটনায় অবশ্য সরাসরি ইরানকে দুষে একটি বিবৃতি দিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সচিবালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের মদতে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তাকে বিঘ্নিত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েল ফিলিস্তিনে হামলা শুরুর পর হামাসের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে হামাস। এই আবহে জাহাজ ছিনতাইয়ের ঘটনা হুথিদের সাফল্য হিসেবেই দেখছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর