শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে একটি গাড়ির সঙ্গে যাত্রী বহনকারী বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ডবল ডেকার বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দুধের ট্যাঙ্কারটিকে এটি ধাক্কা দেয়। ধাক্কা এতটাই বড় ছিল যে লোকজন গাড়ি থেকে বের হয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে মাটিতে মৃতদেহ, ধাতুর টুকরো টুকরো কাঁচ এবং ধ্বংসপ্রাপ্ত জিনিসপত্র দেখা যায়।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর