শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলনে নামে চিকিৎসকরা। তবে, চিকিৎসকদের এবার কাজে ফেরার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজে যোগ না দিলে, চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে-ও সতর্ক করেছেন আদালত।

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশ ও প্রশাসন যেন সব সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে। পুরুষ ও নারী চিকিৎসকদের যেন পৃথক বিশ্রাম কক্ষ ও টয়লেটের ব্যবস্থা থাকে। তারা কোনো হুমকির মুখে পড়লে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর