শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতে পালানোর সময় বেনাপোলে ভোলার যুবলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ
Oplus_131072

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ তাজউদ্দীন (৫৩) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (০৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে। আটক তাজউদ্দীন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২রা অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা নম্বর-০৪, তারিখ, ০২/১০/২০২৪। মামলার ধারা- ১৪৩/৪৪৮/৩৪১/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১০৯/১১৪/৫০৬(২) দন্ডবিধি মোতাবেক তাকে আটক করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়।

পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার একজন এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।ভোলার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ হস্তান্তর করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর