শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতে পালিয়ে মানবেতর জীবনযাপন রাজশাহীর মেয়রের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সপরিবারে ভারত পালিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। জানা গেছে সেখানেও তিনি ভাল নেই। মানবেতর মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার (৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমনটি দাবি করেন।

রাজশাহীবাসীর উদ্দেশে লিটন ফেসবুকে লিখেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি বিগত ২ মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছি। ২০২৩ সালের ২১ জুন তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। রাজশাহী মহানগরীকে একটি সবুজ, পরিচ্ছন্ন, উন্নত, সর্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় আমি এই নগরীকে কোথায় নিয়ে গেছি, সেটি আপনারাই বিচার করুন।

লিটন এসময় দাবি করেন, গত ৫ আগস্ট তার উপশহরের বাসভবনে অগ্নিসংযোগ ও নজিরবিহীন লুটপাট করা হয়। বাড়ির দরজা, জানালা, গ্রিল কোন কিছুই বাদ যায়নি আক্রমণ থেকে। বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বাড়ি থেকে একবস্ত্রে বের হয়ে গেছেন। বর্তমানে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করেন তিনি ।

এর আগে সোমবার (৫ আগস্ট) রাতে রাজশাহী থেকে ভারতে পালিয়ে যান লিটন। শেখ হাসিনা সরকারের পতনের বিষয়টি বুঝতে পেরে আগের দিন রবিবার (৪ আগস্ট) স্ত্রী ও ছোট মেয়েকে ভারত পাঠিয়ে দেন তিনি। আর বড় মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণা ও তার স্বামী রেজভী আহমেদ ভূইয়া থাইল্যান্ডে পালিয়ে যান।

গত ৫ আগস্ট দুপুরে নগরীর আলুপট্টিতে আন্দোলরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। একপর্যায়ে গুলিও চালানো হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর। ঘটনার সময় মেয়র লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সেখানে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশেই হামলা ও গুলি চালানো হয় বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। গুলি ও হামলায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। ৩০ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৫০ শিক্ষার্থী। পরে রাজশাহী নগর ভবন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর