সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ বলে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার ১১৬টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স, প্রতিদিন আসছে দেড় হাজার কোটি টাকা ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

ভারতে ‘রাজধানী এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ড, ৬৮ যাত্রী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ভারতে 'রাজধানী এক্সপ্রেস' ট্রেনে অগ্নিকাণ্ড, ৬৮ যাত্রী উদ্ধার

ভারতের কেরালা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনায় ৬৮ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার সকালে রাজস্থানের কোটার কাছে বগিতে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।এ ঘটনায় কেউ আহতও হয়নি বলে কর্মকর্তারা দাবি করেছেন।

তারা বলেছেন, স্থানীয় সময় সকাল সোয়া ৫টার দিকে কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ৬৮ যাত্রীকে বহন করা বি-১ কোচটিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করার পাশাপাশি নিরাপত্তার খাতিরে ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক লাইন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এক ভিডিওতে বিচ্ছিন্ন কোচটি থেকে গাঢ়, ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুন রেললাইনের আশপাশে কিছু গাছেও ছড়িয়ে পড়েছিল। সব যাত্রীকে ট্রেন থেকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদেরকে অন্য বগিতে নিয়ে ট্রেনটি কোটা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে একটি অতিরিক্ত কোচ যোগ করে আগের ধারণক্ষমতা নিশ্চিত করা হবে, বলেছে ভারতীয় রেলওয়ে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে তারা।

১২৪৩১ রাজধানী এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার কেরালার তিরুভানান্তাপুরম থেকে যাত্রা করেছিল, রোববার বেলা সাড়ে ১২টার দিকে তার দিল্লির হযরত নিজামুদ্দিন আউলিয়া স্টেশনে পৌঁছানোর কথা। ট্রেনটি প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর রাজধানী থেকে আনুমানিক সাড়ে চারশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বগিতে আগুন লাগে। শুক্রবার হায়দরাবাদ রেলস্টেশনে যাত্রা শুরুর আগে প্ল্যাটফর্মে আনার সময় হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি বগিতেও আগুন দেখা যায়।

সেসময় ট্রেনটির ভেতরে কোনো যাত্রী ছিল না। এ ঘটনায়ও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ওই আগুন নিভিয়ে ফেলা হয় এবং ক্ষতিগ্রস্ত কোচগুলোকে ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়, জানায় সেকান্দারাবাদে সদরদপ্তর থাকা সাউথ সেন্ট্রাল রেলওয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর