শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

ভিয়েতনামে ভূমিধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সকাল সোড়া ৯টার দিকে উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের নিচ থেকে ১৩ জনকে উদ্ধার করেছে। খবর এএফপির।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসের নিচে একটি ভ্যান চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

দেশটির হা গিয়াং প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক নগুয়েন ভ্যান গিয়াও জানান, নিহতদের মধ্যে সাতজন মারা গেছেন এবং বাকি ছয়জন গুরুতর আহত হয়েছেন। বৃষ্টি ও দুর্ঘটনাকবলিত এলাকা বিশাল হওয়ায় উদ্ধার কাজে অসুবিধা হচ্ছে। উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলেও জানান গিয়াও।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ভূমিধসের ঘটনা ঘটে। ছোট গাড়িটি মাটি ও পাথর থেকে উল্টে যেতে সক্ষম হলেও যাত্রীবাহী ভ্যানটি আটকা পড়েছিল।

ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজ এবং ভিডিওতে দেখা গেছে, কর্দমাক্ত পাহাড়ি রাস্তায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্সও দেখা গেছে। বিদেশি পর্যটকদের কাছে মোটরসাইকেলে করে ভ্রমণের জন্য হা জিয়াং প্রদেশ একটি জনপ্রিয় স্থান।

জুন থেকে নভেম্বর পর্যন্ত সেখানে বর্ষাকাল থাকে। এ সময়টাই উত্তর ভিয়েতনামে প্রায়ই ভারী বৃষ্টির কারণে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে থাকে। এর আগে গত জুন মাসে হা গিয়াং প্রদেশে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়। এছাড়া গত বছর প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে প্রায় ১৬৯ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর