শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভূঞাপুরে আ.লীগ চেয়ারম্যানের সঙ্গে বিএনপি নেতার আঁতাতের অভিযোগ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ টাইম ভিউ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের সঙ্গে ওই ইনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু এবং যগ্ম সম্পাদক শিবলি সাদিকের গোপন আঁতাতের একটি ছবি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

দোকানে তোলা ছবিটিতে মাঝখানের রাজকীয় চেয়ারে বসে আছেন দুলাল হোসেন চকদার তার বাম পাশে মাকসুদ জামিল মিন্টু ও ডানপাশে শিবলি সাদিক। এক নারী তাদের হাতে চা তুলে দিচ্ছেন।

ছবি নিয়ে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পর ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের সঙ্গে মোটা অঙ্কের টাকায় দফারফা করেন ইউনিয়ন বিএনপির কতিপয় নেতা। এ নিয়ে আওয়ামী লীগের ওই চেয়ারম্যানের সঙ্গে কয়েক দফা গোপন বৈঠকও করেন তারা। বিষয়টি দলীয় নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কানাঘুষা করলেও প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস পায়নি।

গত সোমবার (২ সেপ্টেম্বর) গোপন ক্যামেরায় তোলা একটি ছবি ঘিরে তাদের আঁতাতের বিষয়টি প্রকাশ পেয়ে যায়। আওয়ামী লীগের ওই নেতার রয়েছে বালু ঘাটসহ বিভিন্ন ধরনের ব্যবসা। সেই ব্যাবসায়িক সমঝোতার জন্যই এমন বৈঠক বলে জানার স্থানীয় নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর