শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করলো কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ টাইম ভিউ
ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করলো কলম্বিয়া

ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তার পরিপ্রেক্ষিতে পেত্রো এ নির্দেশ দেন। বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনার পাশাপাশি এর ফলে মানবিক সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন পেত্রো।

পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করলেও বামপন্থী এ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, তিনি ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তবে, মাদুরো আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পেত্রো। যদিও ভেনেজুয়েলার এ নেতা আঞ্চলিকভাবে তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ও জাতিসংঘের তাৎক্ষণিক বৈঠক আহ্বান করেন। চলতি বছর কলম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে রয়েছে, যা তাকে এই আহ্বান জানানোর সুযোগ দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর