শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৬, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২৬ টাইম ভিউ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও তিন চাকার যান মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।  শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৯টার দিকে হালুয়াঘাট টু ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত যাত্রীদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়,  ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেও আরো পাঁচজন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব‍্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, ৬ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, বাসের ধাক্কায় মাহিন্দ্রর ৬ জন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর