শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২০ জন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ৮২০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে বহু আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটিতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। খবর রয়টার্স।

শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে মরক্কোর হাই এটলাস পর্বতমালায় ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে ভূকিম্পে এ পর্যন্ত ৮২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬৭২ জন এবং এ সংখ্যা আরও বাড়বে।

স্থানীয় সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে সেখানেই মৃত্যের সংখ্যা বেশি। কারণ পাহাড়ি অঞ্চল হওয়ায় ওই এলাকায় পৌঁছকে অনেক দেরি হয়েছে।

ভূমিকম্প উৎপত্তি স্থলের কাছের বড় শহর মারাক্কিস। এ শহরে বাসিন্দারা রাতে বাসায় না ফিরে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

প্রথম ভূমিকম্পটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উচ্চ অ্যাটলাস পর্বতমালা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, বিধ্বস্ত ভবনগুলো থেকে ধুলো উড়ছে। প্রাণভয়ে বাড়িঘর থেকে বের আসা লোকজন রাস্তায় ছোটাছুটি করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর