শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮

হবিগঞ্জ প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৮ টাইম ভিউ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এর জেরে রোববার সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে।

এ সময় মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ বলে ঘোষণা দিলে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়েন। এরপর দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান এবং নজর উদ্দিন নামে এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন এজাহার নামীয় আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর