শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মস্কোর কনসার্ট হলে হামলা চালিয়ে আমাদের যোদ্ধারা নিরাপদে ফিরে এসেছে: আইএস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হামলা চালায় বন্দুকধারীরা। প্রাথমিকভাবে ওই ঘটনায়র দায় স্বীকারের পর নতুন করে একটি বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

নতুন বিবৃতিতে হামলার কারণ জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীটি। একই সঙ্গে তুলে ধরেছে হামলা সম্পর্ক নতুন কিছু তথ্য।

আইএস পরিচালিত সংবাদমাধ্যম ‘আমাক’-এ প্রথম ওই বিবৃতি প্রকাশ করা হয়। এরপর তা বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে প্রকাশ করে আইএস।
আইএস জানিয়েছে, শুক্রবারের ওই হামলায় চারজন অংশ নিয়েছিল। তাদের মুখোশ পরা ছবি প্রকাশ করে বিবৃতিতে সংগঠনটি বলেছে, “তাদের যোদ্ধাদের অনেকগুলো মেশিনগান, একটি পিস্তল, ছুরি ও বোমা’ ছিল।”

গণমাধ্যমের খবরে বলা হয়, আইএস দাবি করেছে- তাদের যোদ্ধারা ‘নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছেন’। যদিও রাশিয়া বলছে, এরই মধ্যে সরাসরি হামলাকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আমাক–এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক স্টেট ও (ইসলামবিরোধী) দেশগুলোর মধ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়েছে। তবে মস্কোর হামলায় সন্ত্রাসী সংগঠনটির কোন শাখা জড়িত ছিল, তা আমাক বা টেলিগ্রামে খোলাসা করা হয়নি।

শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে শত শত মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র ব্যক্তিরা থিয়েটারে ঢুকে পড়েন। তারা নির্বিচার গুলি ছুড়তে শুরু করেন। সর্বশেষ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় ১৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

 

সূত্র: আল জাজিরা, বিবিসি, এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর