শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মহিপুরে ৬০ উর্দ্ধ মা’ কে পেটালেন ছেলে

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮০ টাইম ভিউ

পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী মা নূরনেছা বেগম। সোমবার শেষ বিকেলের দিকে মহিপুর থানার ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঐ রাতেই এ ঘটনায় আহত নূরনেছা বাদী হয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, জমি-জমা সংক্রান্ত জেরে ছেলে নূরুল-ইসলাম তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন, এসময় লাঠির আঘাতে নূর নেছা বেগমের বাম হাত ভেঙে যায়। মারধর থামাতে গেলে নুরুল ইসলাম’র তার ছোটো ভাইয়ের বউ হামিদা বেগমকেও পিটিয়ে আহত করেন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা  তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

মঙ্গলবার সরেজমিনে গেলে আহত ষাটোর্ধ মা নূরনেছা বলেন, তিন ছেলে একসাথে জমি ক্রয় করেছেন, সেই জমি এলাকার গণ্যমান্যরা বসে সমান ভাগে ভাগাভাগি করে দেন। পরে আমার ছোটে ছেলে সরোয়ার তার ভাগের জমিতে বেড়া দিতে গেলে নূরুল ইসলাম তাকে মারধর করেন। আমি থামাতে গেলে আমাকে মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের মুঠোফোনে ০১৭৪৩৭৪৪৭০৫ নম্বরে কল দিলে মাকসুদা নামের একজন কল রিসিভ করে বলেন, নুরুল ইসলাম দূরে রয়েছেন বলে কল কেটে দেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর