শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মাধবপুরে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খান :
  • আপডেটের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮১ টাইম ভিউ

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব ৯ শায়েস্থাগঞ্জ সিপিসি অভিযানিক দল গোপন
সুত্রে খবর পেয়ে ৬৯ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
করেছে। গ্রেপ্তারকৃতরা হল মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মৃত ছায়েদ
আলীর ছেলে সিফত আলী (৪২), একই উপজেলার মুরাদপুর গ্রামের রবিউলের
ছেলে আলমগীর মিয়া (২৫), সুলতানপুর গ্রামের মিয়াব আলীর ছেলে
আনোয়ার মিয়া (৩২)। মাধবপুর থানায় মাদকদ্রব্য মামলায় তিনজনকে
গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতের নির্দেশে
হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে। সিলেট র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার
সহকারি পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল সত্যতা নিশ্চিত করে
জানান, শনিনার রাতে র‌্যাব সদস্যরা জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে
অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা
পেশাদার মাদক চোরাকারবারি চক্রের সদস্য। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে
মাধবপুর থানায় নিয়মিত মামলা করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর