সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

মাধবপুরে বাসের ধাক্কায় নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৪০ টাইম ভিউ

মোঃ নজরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার  : হবিগঞ্জের মাধবপুর পৌরসভা এলাকায় সোমবার (২৯ মে) সকালে দিগন্ত পরিবহনের একটি বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে নিহত সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মুরাপুর গ্রামে। তিনি মাধবপুর পৌর শহরের শ্যামলীপাড়ায় মক্কা মদীনা স্যানেটারী হাউসের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। তবে ঘাতক বাসটিকে শনাক্ত করা যায়নি।

আজ সকাল ৭ টায় রাস্তা পারাপারের সময় তিতাস হাসপাতালের সামনে ঢাকা- সিলেট মহাসড়কে দিগন্ত পরিবহনের একটি বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত সিরাজুলকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকদের পরামর্শে ব্রাহ্মণবাড়িয়া সদর

হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার সময় সকাল সাড়ে ১১ টায় পথিমধ্যে সিরাজুল ইসলামের মৃত্যু হয়। নিহতের লাশ স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর