শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অবৈধ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ টাইম ভিউ

মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় রাজধানী কুয়ালালামপুরের জালান আলোর বুকিত বিন্তাং এলাকায় অভিযান চালিয়ে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের নগর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সুপী ওয়ান ইউসুফ জানিয়েছেন, জনসাধারণের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে স্থানীয় সময় গতকাল (বুধবার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বুকিত বিন্তাং এলাকার আশপাশের অভিযান শুরু হয়। অভিযানে ৬১ জন ইমিগ্রেশন পুলিশ এবং ৩০ জন ডিবিকেএলের কর্মকর্তা অংশ নেন।

তিনি জানান, অভিযানে আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিশর ও সুদান থেকে একজন করে নাগরিক রয়েছে। আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দফতরে নিয়ে আসা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। সুপী ওয়ান ইউসুফ জানান, বিদেশি শ্রমিক এবং নিয়োগকর্তাদের আইন মেনে চলার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর