শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

মালয়েশিয়ার প্রায় শত বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘অনবরত কাশতে থাকায়’ তাকে হাসপাতালে নেওয়া হয় বলে আজ বৃহস্পতিবার মাহাথিরের সহযোগী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে জানান। সুফি ইউসুফ বলেন, গত সোমবার মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়। আগামী কয়েক দিন তাকে চিকিৎসা নিতে হবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মালয়েশিয়ার দুবারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের বয়স গত সপ্তাহে ৯৯ বছর পূর্ণ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় মাহাথির হৃদ্যন্ত্রের বিভিন্ন জটিলতায় ভুগছেন। করতে হয়েছে বাইপাস সার্জারি।

এর আগে চলতি বছরের শুরুতে মাহাথির প্রায় তিন মাস হাসপাতালে ছিলেন।

মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ২০২০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর