শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মাহফিল থেকে পালিয়ে গ্রেপ্তার এড়ালেন তাহেরি!

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘ইসলামি বক্তা’ গিয়াস উদ্দিন তাহেরির উসকানিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরিকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাহফিলে পুলিশের উপর হামলার পরে শুক্রবার এসআই বাবুল বাদী হয়ে মামলা করেন। শনিবার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে আহলে সুন্নত ওয়াল জামাত নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে আরেকটি মাহফিলে উপস্থিত হন তাহেরি। সেখানে পুলিশ উপস্থিত হওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে মাহফিল। এসময় গিয়াস উদ্দিন তাহেরিকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে বাড়ির পেছনের বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান তাহেরি।

বিজয়নগর থানার ওসি রওশন আলী বলেন, আলোচিত গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরির ভক্তরা হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। তাহেরি পাশের বিল দিয়ে পালিয়ে যান।

ওসি রওশন আলী বলেন, তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় ‘পুলিশের উপর হামলার’ একটি মামলা রয়েছে। শনিবার বিজয়নগরে ‘বিনা অনুমতিতে’ গিয়াস উদ্দিন আত তাহেরির মাহফিলের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর