শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮১ টাইম ভিউ

বোমা হামলা চালিয়ে মিয়ানমারের একটি ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিয়েছে দেশটির সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। রোববার (২৪ আগস্ট) মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, বিদ্রোহী গোষ্ঠীরা বোমা হামলা চালিয়ে ঐতিহাসিক গোকটেইক রেলসেতু ধ্বংস করেছে।জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন বলেছেন, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে সেতুটি উড়িয়ে দিয়েছে।

গোকটেইক রেলওয়ে সেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চালু করা এই সেতু তখন বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে সংযুক্ত করা এই সেতুটি আংশিকভাবে ধসে পড়েছে।

তবে টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, জান্তা সেনাদের বোমা হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘‘আজ সকালে মিয়ানমার সেনারা ড্রোন ব্যবহার করে আমাদের ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করে। তারা আমাদের বাহিনীকে লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু তাদের বোমা গোকটেইক সেতুতেও আঘাত হানে।’’

সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে দেশটির জান্তা সৈন্য ও টিএনএলএর যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। জুলাইয়ে নাওংকিও শহর পুনর্দখলের দাবি করেছিল জান্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর