শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মিয়ানমারে স্কুলে বিমান হামলায় ৪ শিশু নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার জান্তা সরকারের যুদ্ধবিমান হামলায় কারেনি বা কায়াহ রাজ্যে চার শিশু নিহত হয়েছে। এছাড়াও ১০ জনের বেশি আহত হয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। খবর ইরাবতি।

স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের ডেমোসো টাউনশিপের একটি স্কুলে এ হামলা হয়।ডেমোসোর একজন স্বেচ্ছাসেবক সংবাদমাধ্যম ইরাবতিকে জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে ডাউসিই গ্রামের একটি স্কুলভবন লক্ষ্য করে দুটি যুদ্ধবিমান দুটি বোমা ফেলে।

ওই স্বেচ্ছাসেবক বলেন, ওই এলাকায় জান্তা বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে কোনো সংঘাতের ঘটনা না ঘটলেও এই হামলা চালানো হয়। ডেমোসো শহরের প্রায় ১০ মাইল পশ্চিমে কারেনি রাজ্যের রাজধানী লোইকাও যাওয়ার রাস্তায় পড়ে ডাউসিই। এই এলাকাটি আংশিকভাবে কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, স্কুলটি শিশুশ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ায়। জান্তা বিমান হামলা এবং গোলাগুলি থেকে রক্ষা করার জন্য স্কুল কম্পাউন্ডে বোমা আশ্রয়কেন্দ্র রয়েছে কিন্তু হামলাটি হঠাৎ করে হওয়ায় এবং শিশুদের সেখানে নেয়ার সময় পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, বোমা হামলায় বিদ্যালয়ের ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে এবং হামলায় আহত অনেক শিশুর অবস্থা গুরুতর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর