শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মুক্তি পেল আরও ৩৩ ফিলিস্তিনি ও ১১ ইসরায়েলি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১২৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মুক্তিপ্রাপ্ত এই ৩৩ জনকে নিয়ে একটি বাস এরইমধ্যে পশ্চিম তীরে পৌঁছেছে। তাদের নিয়ে ইসরায়েলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনির সংখ্যা ১৫০ জনে উন্নীত হলো। অস্থায়ী এই যুদ্ধ বিরতি আরও দুই দিন বাড়ছে, গতকাল এমন ঘোষণা আসার কয়েক ঘণ্টা পরই ইসরায়েল জানায়, ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে মুক্তি পাওয়া আরও ১১ জিম্মি নিরাপদে ইসরায়েলে ফিরে এসেছে।

মধ্যস্থতায় মুখ্য ভূমিকা পালনকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মুক্তিপ্রাপ্তদের ছয়জন আর্জেন্টিনার, তিনজন ফ্রান্সের, এবং দুজন জার্মানির নাগরিক। চুক্তি অনুযায়ী হামাস এখন পর্যন্ত ৫০ জিম্মিকে মুক্তি দিয়েছে। গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ৪৮ দিন পর কাতার ও মিশরের মধ্যস্থতায় গত শুক্রবার থেকে গাজায় চারদিনের ‘মানবিক’ বিরতি শুরু হয়েছিল।

সোমবার রাতেই এ বিরতি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন মঙ্গলবার ও বুধবারও যুদ্ধবিরতি বজায় থাকবে, ফলে আরও বন্দি বিনিময়ের পথ খুলেছে। আগের চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির চারদিনে হামাসের অন্তত ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা, বিনিময়ে ইসরায়েলের তাদের কারাগারে বন্দি অন্তত ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে এবং গাজায় ত্রাণবাহী ২০০ ট্রাকের পাশাপাশি এক লাখ ৪০ হাজার লিটার জ্বালানি ও গ্যাস ভর্তি অন্তত চারটি লরি প্রবেশের অনুমোদন দেবে বলে শর্ত ছিল। সেই শর্ত মেনে এরইমধ্যে হামাস ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে।

আর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মধ্যে ১৫০ জনকে মুক্তি দিয়েছে। যুদ্ধ বিরতির শর্ত অনুযায়ী, প্রতিজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে তিনজন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছে। ইসরায়েল আগেই জানিয়েছিল, প্রতিদিন অন্তত ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি একদিন করে বাড়ানোর বিষয়ে রাজি আছে তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর