বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে মাদক নিয়ে ফেসবুকে কমেন্ট করায় বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট,ছেলেকে থানায় সোপর্দ করলেন পিতা মিরপুরের পল্লবীতে কুরিয়ার অফিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আহত কর্মী সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল

মুন্সিগঞ্জে উপজেলা বিএনপি নেতার হুকুমে ইউনিয়ন বিএনপি নেতার ওপর হামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৯ টাইম ভিউ

শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পশ্চিম মদনখালী থানা বিএনপি নেতার হুকুমে ইউনিয়ন বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম কে কাউছার ওরফে বাদল খান (৬০), পিতা-মৃত হাবিবুর রহমান এর সাথে উপজেলা বিএনপির সদস্য মোঃ বাহারুল ইসলাম বাহার এর সাথে বিরোধ চলে আসছিল।গত ৩০ই সেপ্টেম্বর-২৫ইং তারিখ বেলা অনুমান ১২:৪৫ মিনিটে মদনখালী সালাম মাষ্টারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর দিয়ে যাওয়ার পথে পূর্ব হতে উৎপেতে থাকা সন্ত্রাসীরা এলোপাথাড়ি ভাবে মারধর করিয়া লাঠি এবং বিভিন্ন ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্হানে নীলা ফুলা জখম করেন।

এ ঘটনায় বিএনপি নেতা কাওসার খান বাদল বাদী হয়ে উপজেলা বিএনপির সদস্য মোঃ বাহারুল ইসলাম বাহার পিতা মৃত শেখ পিয়ার আলীকে হুকুমের আসামি করে মুন্সিগঞ্জ আদালতে একটা মামলা দায়ের করেন। অনান্য আসামিরা হল মোঃ সুজন(২৩)পিতা আব্দুল ওহাব।মোঃ মানিক (২৫), পিতা-মোঃ মোশারফ হোসেন, সর্বসাং- মদনখালী,ওয়ার্ড নং ০৫, ইউপি-বাড়ৈখালী,থানা- শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ সহ অজ্ঞাতনামা ২/৩ জন।মামলার এজাহার সুত্রে জানা যায়,বিবাদী শেখ বাহারকে জোরপূর্বক মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বানানোর চেষ্টা করা হলে বাদীসহ এলাকার আরো অনেকে বিরোধিতা করায় বিবাদীগনসহ আরো প্রায় ৭/৮ জন তার উপর ক্ষুব্ধ হয়।এই ঘটনার জেরে গত ইং ১০

আগস্ট-২৫ ইং তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় তারা কাওসার খানের মেজো ছেলে রায়হান খান (২৪) কে মারধরসহ বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন, তিনি বাদী হয়ে মুন্সীগঞ্জ কোর্টে সি আর মামলা দায়ের করেন,মামলা নং-৬৮১/২০২৫, ধারা- ৩৮১/৩৪২/৩২৪/৩২৮/৩০৭/৩৪/৫০৬(২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাতে থাকলে পরিবারের নিরাপত্তার স্বার্থে মুন্সীগঞ্জ কোর্টে পিটিশন মামলা নং- ৩৭০/২০২৫, ধারা-ফৌজধারী কার্যবিধি আইনের ১০৭/১৭৭ (সি) দায়ের করেন।বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিয়ে আসলেও তিনি মামলা তুলে না নেওয়ায় হামলা করেন।এজাহার সুত্রে আরও জানা যায়,বিবাদীরা বিভিন্ন সময়ে নেশা জাতীয় দ্রব্য সেবন এবং ইয়াবার ব্যবসার সাথে জড়িত।তারা এলাকায় মারামারি, চুরি,ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।তাদের ভয়ে মুখ খুলতে সাহস পান না স্হানীয়রা।

এ ব্যপারে মামলার আসামি মদনখালী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এবং শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য মোঃ বাহারুল ইসলাম বাহার কাছে জানতে চাইলে,তিনি মারামারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেমন কোন বড় ধরনের আঘাত করেনি,সামান্ন কিল-ঘুষি দিয়েছে। এ বিষয়ে বাদল খান থানায় মামলা করতে গেলে ওসি সাহেব দলের লোক জানতে পেরে মামলা নেননি। স্থানীয় ভাবে মিমাংসা করতে বলেন, তাছাড়া আমরা একে অপরে ঘনিষ্ঠ আত্মীয় হই।

হামলার বিষয়ে তিনি বলেন,

বাদল খান যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা কয়েক জন মিলে সালাম মাষ্টারের বাড়ির সামনে তার অটো থামিয়ে জিজ্ঞেস করেছে,কেন তাদের বিরুদ্ধে মামলা দিল। ঘটনার সময় কিছুটা চিল্লাপাল্লাও হয়েছে,তবে কেউই তার গায়ে হাত তুলে নাই।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান,এটা এস আই আলমগীর ইতিমধ্যে আদালতে তদন্তের জন্যে প্রেয়ার দিয়েছেন।সেখান থেকে অনুমতি হয়ে আসলে, তদন্তে স্বাক্ষ-প্রমান যা পাব কোর্টে জমা দিয়ে দিবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর